মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
সদ্য নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন ক্লাসের ৪র্থ দিনে ৭ অক্টোবর বুধবার সকালে উপস্থিত হয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনিযুক্ত শিক্ষকদের বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়েজীদ-বিন-আখন্দ।
এ সময় তিনি নতুন শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আত্মনিয়োগের আহ্বান জানান।
নতুন কর্মজীবনের পথচলায় সকল নবনিযুক্ত শিক্ষককে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬