মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম
লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন এর সদস্য, আমিরাবাদ বটতলী স্কুল রোডের প্রবীণ ব্যবসায়ী, আমিরাবাদ আদর্শ পাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক জালাল আহামেদ সওদাগর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের তিনবারের সাবেক অভিভাবক সদস্য ছিলেন। ব্যবসার পাশাপাশি তিনি এলাকার সামাজিক কর্মকাণ্ড এবং মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
সংশ্লিষ্টরা জানান, বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য থাকাকালে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন পরিবার গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। এছাড়াও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজার নামাজ আজ সোমবার বাদ জোহর স্থানীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন পরিবার, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬