বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের শাহসাহেবের গাঁও (কান্দি গাঁও) প্রবাসী কল্যাণ গ্রুপের অর্থায়নে গ্রামের অসহায় সমলা বিবিকে নতুন গৃহ নির্মাণ করে চাবি প্রদান ও দোয়া অনুষ্ঠান গত ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। আরও উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বি মছব আলী, তোরণ মিয়া, আজিজুর রহমান, আছকর আলী, নুর উদ্দিন ও জালাল উদ্দিন প্রমুখ।
লন্ডন প্রবাসীদের মধ্যে গ্রামের সাবেক ছাত্রনেতা ও মানবিক কাজের অগ্রগামী ব্যক্তিত্ব জনাব কামাল উদ্দিন সাবলু চিফ কো-অর্ডিনেটরের দায়িত্ব নিয়ে অন্যান্য প্রবাসী গ্রামবাসীর অর্থনৈতিক সহায়তা নিয়ে এ গৃহটি নির্মাণ করে অসহায় মহিলার দুর্ভোগ লাঘবের দায়িত্ব দেন গ্রামের একজন বিশিষ্ট মাদ্রাসা ও রাজনৈতিক ব্যক্তিত্ব শিক্ষক মাওলানা এ টি এম নুর উদ্দিনকে। তাঁর অক্লান্ত পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা ও ধৈর্যের ফসল হিসেবে গৃহটি নির্মাণে প্রবাসীদের অবদান বাস্তবায়িত হয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা নুর উদ্দিন ও দোয়া পরিচালনা করেন গ্রামের মসজিদের ইমাম।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬