শেরপুর প্রতিনিধি:
শেরপুর শহরের মডেল গার্লস ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত ও আন্তরিক মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।
মতবিনিময়কালে সংসদ সদস্য শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও কলেজের সুযোগ-সুবিধার বিষয়ে মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষার্থীরাও তাদের নানা সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
শিক্ষার্থীদের কথা শুনে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, তাদের উত্থাপিত সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ আরও উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ। তাদের সুন্দর শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
মতবিনিময় অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সঙ্গে সংসদ সদস্যের এমন আন্তরিক মতবিনিময়কে ঘিরে কলেজজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬