আবু নাঈম রিপন, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে, তৃনমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় চিন্হিতকরন ও বিকাশের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আনয়নের লক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে ৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিনব্যাপী শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন প্রমুখ। এছাড়া বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬