হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুরে আধুনিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।গত রবিবার (২২ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস, শেরপুর সদর-এর আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) মোহাং শওকত রশীদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন।
অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য (প্রশাসন) মো. আবু সাঈদ।
প্রশিক্ষণে আধুনিক ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে ভূমি সেবার ডিজিটালাইজেশন, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খতিয়ান ও রেকর্ড ব্যবস্থাপনা, ভূমি অধিগ্রহণ ও বন্দোবস্ত, ভূমি ব্যবস্থাপনায় জালিয়াতি প্রতিরোধ, সরকারি খাসজমি ব্যবস্থাপনা এবং ভূমি-সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি উল্লেখযোগ্য।
এ সময় ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জনবান্ধব সেবা প্রদান এবং প্রযুক্তির কার্যকর ব্যবহারের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জনগণের জন্য সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত ভূমিসেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬