হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বদলিজনিত কারণে সহকারী কমিশনার (ভূমি), ঝিনাইগাতী অনিন্দিতা রানী ভৌমিক এবং সহকারী কমিশনার (ভূমি), শ্রীবরদী হাসিব-উল-আহসানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
গত রবিবার (২২ নভেম্বর ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁদের বিদায় উপলক্ষে এক আন্তরিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে জেলা পরিষদ, শেরপুরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী অতিথিদ্বয়ের শেরপুরে কর্মকালীন সময়ে দায়িত্বশীলতা, দক্ষতা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। শেরপুর জেলায় তাঁদের কর্মকালীন সময়ে রাজস্ব প্রশাসনসহ সার্বিক প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁরা।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিথিদ্বয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় তাঁদের সুস্বাস্থ্য, সুখী পারিবারিক জীবন ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬