চিত্রশিল্পী মিলন বিশ্বাস
অমাবস্যার ঘন আঁধারে জ্বলে প্রদীপের আলো,
মায়ের আগমনে পৃথিবী জুড়ে লাগে যে বড় ভালো।
ঢাকের তালে শঙ্খধ্বনিতে মুখরিত চারিধার,
শ্যামা মায়ের চরণতলে শান্তি খোঁজে সংসার।
কালো রূপে ভয় নয় মা, তুমি আলোর দিশা,
তোমার আশীর্বাদে মুছে যাক মানুষের সব হতাশা।
এক হাতে ত্রিশূল তোমার, অন্য হাতে বর,
অন্যায় আর অহংকারের বিনাশ করো নিরন্তর।
তোমার চোখে জাগে মমতা, সত্যের দীপ্তি জ্বলে,
অশুভ শক্তি পরাজিত হয় তোমারই পদতলে।
লোভ-হিংসা দূর করে মা, জাগাও বিবেকবোধ,
মানুষ যেন মানুষকে দেয় ভালোবাসার বোধ।
শ্মশানকালী, মহাকালী, তুমি শক্তির আধার,
তোমার নামে ভক্ত হৃদয় পায় যে শান্তির ধার।
ধনী-দরিদ্র ভেদাভেদ ভুলে দাঁড়াক সবাই পাশে,
মানবতার পূজা হোক প্রতিটি মানুষের ভালোবাসে।
প্রদীপ জ্বেলে প্রার্থনা করি, দূর হোক সব কালো,
সত্য ও ন্যায়ের পথ চলাতে জ্বালাও জ্ঞানের আলো।
শ্যামা মায়ের চরণতলে এই মিনতি জানাই,
সকল প্রাণে শান্তি দাও মা, মানবধর্ম জাগাই।
ওঁ জয় মা শ্যামা, জয় মা কালী,
তোমার কৃপায় জীবন হোক আলোয় ভরা ডালি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬