এম বাদল খন্দকার, বিশেষ প্রতিনিধি:
সরাইল থানার এসআই রাজীব বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ ১২/১১/২০২৬ খ্রিঃ তারিখ থানা এলাকায় রাত্রিকালীন টহল ডিউটিকালে সরাইল থানাধীন শাহবাজপুর জিলানী পেট্রোল পাম্পের অদূরে আনুমানিক ২০০ মিটার দক্ষিণে ঢাকা-সিলেট মহাসড়কের উপর হতে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করে।
১। মো. নজরুল ইসলাম মিয়া, সাং- চরচারতলা (পাথর বাড়ি)
২। সিয়াম সরকার (২৮), সাং- চরচারতলা (সরকার বাড়ি)
৩। নজরুল ইসলাম (২৫), সাং- সোনারামপুর
৪। হাজী মিয়া (২৮), সাং- চরচারতলা
সর্ব থানা- আশুগঞ্জ, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ সাত রকমের মালামাল উদ্ধার করা হয়।
হেক্স ব্লেড, লোহার কাটার, কাঠের বাটযুক্ত ছোরা, লোহার সেলাই রেঞ্জ, লোহার কাটি, লোহার শাবল, স্টিলের ছোট ছোরা ও একটি সিএনজি চালিত অটোরিক্সা।
থানা রেকর্ডপত্রে আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ, বিজয়নগর, সরাইল ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬