মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ):
কর্মব্যস্ততা ও পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে ৪ দিনের আনন্দ ভ্রমণ করেছেন মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কর্মরত জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা।
গত ১৫ নভেম্বর থেকে ১৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত ৪ দিনব্যাপী এ ভ্রমণে তারা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া, লালমনিরহাটের তিস্তা ব্যারেজ, বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় এবং বেহুলা-লক্ষ্মীন্দরের বাসরঘরসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।
ভ্রমণকালে সাংবাদিকরা পঞ্চগড়ের তেঁতুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান ও মনোরম পরিবেশ উপভোগ করেন। পাশাপাশি তিস্তা ব্যারেজের বিশাল জলরাশি এবং বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় ও বেহুলা-লক্ষ্মীন্দরের স্মৃতিবিজড়িত বাসরঘর পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন স্থানে আনন্দঘন মুহূর্ত কাটান এবং স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল ও ব্যস্ততম পেশা। প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ, পরিবেশন ও পেশাগত দায়িত্ব পালনের মধ্য দিয়ে সময় কাটে। এরই মধ্যে এমন আনন্দ ভ্রমণ কর্মজীবনের একঘেয়েমি দূর করার পাশাপাশি সহকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্ব আরও গভীর করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
৪ দিনের এ আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করেন সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা মো. রকিবুল হাসান বিশ্বাস, সাপ্তাহিক সংবাদ জমিন পত্রিকার সম্পাদক মো. কোহিনূর ইসলাম রাব্বি, দৈনিক জবাবদিহির প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. আতাউর রহমান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি মুহ. মিজানুর রহমান বাদল, সাপ্তাহিক সময়ের সাথে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. জয়নাল আবেদীন, দৈনিক সমকালের প্রতিনিধি মোহাম্মদ আলী রিপন ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
১৮ নভেম্বর বুধবার রাতে আনন্দঘন পরিবেশে ৪ দিনের ভ্রমণ শেষ করে নিজ কর্মস্থল সিংগাইরে ফিরে আসেন সাংবাদিকরা।
আনন্দ ভ্রমণটি অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে বলে জানান তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬