মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এম.এম ব্রিকসের মালিক মো. রহিম কোম্পানিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির। এ অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এম.এম ব্রিকসকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৭(ক) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬