জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ):
মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতার ওপর হামলার জেরে ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতকারীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর (নীলটেক) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রামের ছাত্রলীগ নেতা শহিদুল একই গ্রামের উপজেলা বিএনপির সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক গাজী ইউনুস আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এরই জের ধরে ক্ষুব্ধ বিএনপি নেতা গাজী ইউনুস আলীর সমর্থকরা বিকেল ৪টার দিকে ছাত্রলীগ নেতা শহিদুলের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর থেকে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬