মো. রকিবুল হাসান বিশ্বাস, জেলা প্রতিনিধি (মানিকগঞ্জ)
মানিকগঞ্জের সিংগাইর বাজারের কামারপট্টিতে অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে গেছে। এতে আসবাবপত্রসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তরা হলেন, কামারপট্টিতে অবস্থিত সুমন ও মন্টুর ২টি কামারের দোকান ও পরশ শীলের ১টি সেলুনের দোকান।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সিংগাইর পৌরবাজারে ভোর রাতে ৩টি দোকানে আগুন লাগে। এ খবর পেয়ে স্থানীয় লোকজন ও সিংগাইর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের দায়িত্বে থাকা মো. রতন আলী বিষয়টি দুপুরে নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬