মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ২০২৪-২০২৫ অর্থ বছরে ৩ ক্যাটাগরি ৮৬ জন নিবার্চিত সিআইপি'দের সম্মাননা সনদ-কার্ড ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. আসিফ নজরুল এর কাছ থেকে ক্রেষ্ট গ্রহন করছেন চন্দনাইশের কৃতি সন্তান, বিশিষ্ট ওমান ব্যবসায়ী, দি কিং অব জালান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ স্কুল জালান এর প্রেসিডেন্ট ও চট্টগ্রাম প্রবাসী ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মদ আবদুল মান্নান।
আজ বুধবার, ১৭ ডিসেম্বর, সকাল ১০ টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস অনুষ্ঠানে এই সম্মাননা ক্রেষ্ট, কার্ড ও সনদ প্রদান করা হয়।
টানা তৃতীয় বারের মত সিআইপি মনোনীত মোহাম্মদ আব্দুল মন্নান চন্দনাইশ উপজেলার একজন আলোকিত ব্যক্তিত্ব। এছাড়াও তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সামাজিক ও জনপ্রিয় সামাজিক ব্যক্তি হিসেবে সকলের সুপরিচিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘোষিত ১৪ ডিসেম্বর -২০২৫ ইংরেজি জারীকৃত প্রজ্ঞাপনে ২০২৪-২০২৫ অর্থবছরে বৈদেশিক অর্থ প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬ ২০২৭ সালের জন্য বাংলাদেশের বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্ররণকারী অনিবাসী বাংলাদেশি ক্যাটাগরীতে ৭ জন ওমান প্রবাসী "বাণিজ্যিক গুরুত্বপূর্ণ" ব্যক্তির মধ্যে ওমান জালান গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ স্কুল জালান এর প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান টানা তৃতীয় বারের মত "সিআইপি" হিসেবে গৌরব অর্জন করেন।
তাঁর এই সম্মাননা অর্জনে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, সামাজিক, মানবিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬