মিজানুর রহমান, বিশ্বনাথ প্রতিনিধি:
“শিক্ষাই আলো, মেধাই ভবিষ্যৎ” এই লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে সম্পন্ন হলো ১ম মরহুমা ফাতেমা খাতুন স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুরে (কাইমগঞ্জ) দিগন্ত একাডেমিতে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষার হল পরিদর্শন শেষে প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক ডা. মাহবুব আলী জহির বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু রাস্তাঘাটের উন্নয়ন করলে হবে না, লেখাপড়ার মানের উন্নয়ন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি সততা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটাতে হবে। কোনটি ভালো কোনটি খারাপ তা চিনতে হবে, না হলে মানবিক দেশ গঠন সম্ভব নয়। লেখাপড়া করে শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, পাশাপাশি সকল শিক্ষার্থীকে নৈতিক ও ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে পরীক্ষার হল পরিদর্শন করেন আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের উপদেষ্টা মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মোহাম্মদ আক্কাস খান, সমাজসেবক কয়েছ মিয়া, খাজাঞ্চি মডেল কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন সাদী, আব্দুর রব সরকার, আব্দুল ওয়াদুদ ও জমির আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়জুর রহমান, সাবেক অবসরপ্রাপ্ত শিক্ষক ওয়াইছ মিয়া, স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক, মো. জিয়াউর রহমান, আতিকুর রহমান, মরহুমা ফাতেমা খাতুনের পরিবারের সদস্য সায়েফ আলম, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য নুরুজ্জামান, লিলু মিয়া, আব্দুস সালাম রিপন, সুজন আহমদ, মোস্তাক আহমদ মামুন, সুয়েব আহমদ, কাওসার আহমদ, জামাল আহমদ, জিয়াউল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ৩টি ট্যালেন্টপুল, ৩টি সাধারণ ও ৪টি বিশেষ গ্রেডে এই বৃত্তি প্রদান করা হবে। প্রাথমিক বিদ্যালয়, ইবতেদায়ী মাদ্রাসা ও কিন্ডারগার্টেনসহ ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭৫ জন শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শতভাগ উপস্থিতি ছিল।
বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জাহেদ আলম শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, দিগন্ত একাডেমির শিক্ষকবৃন্দসহ বৃত্তি বাস্তবায়ন কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬