সুনামগঞ্জ প্রতিনিধি:
হাছনরাজার পৌপূত্র সুনামগঞ্জ পৌরসভার তিনবারের সাবেক চেয়ারম্যান মরহুম কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘরোয়াভাবে তার কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ এবং দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে মরহুমের আপন বড়ভাই সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীনের নেতৃত্বে তার অসংখ্য ভক্ত অনুরাগীরা শহরের তেঘরিয়া (সাব বাড়ি) এলাকায় তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, দেওয়ান সালাদীন রাজা চৌধুরী, সমাজসেবক পারভেজ আহমেদ, সাবেক পৌর কাউন্সিলর মো. বজলুর রহমান, সাবেক পৌর কমিশনার আহমদ নুর প্রমুখ।
উল্লেখ্য, ২০০৭ সালের আজকের এই দিনে প্রয়াত সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান দেওয়ান মমিনুল মউজদ্দীন স্ত্রী তাহেরা চৌধুরী, ছোট ছেলে কাহলিল জিবরান ও তার গাড়ি চালক কবিরকে নিয়ে ঢাকা থেকে সুনামগঞ্জে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। এছাড়াও বড় ছেলে ফিদেল নাহিয়ান এ সময় গুরুতর আহত হন এবং পরবর্তীতে সিঙ্গাপুরে গিয়ে সুস্থ হন।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬