লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ১৩০ বোতল অ্যাপকরিস সিরাপ জব্দ করেছে ১৫ বিজিবি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে হাতীবান্ধা উপজেলার উত্তর ঝাউরানী সীমান্ত এলাকায় ঝাউরানী বিওপির টহলদল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দকৃত সিরাপের আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা।
১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি নিশ্চিত করে বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬