মোঃ ইদ্রিস শেখ ক্রাইম রিপোর্টার
খুলনা বিভাগ
সমাবেশের সিদ্ধান্ত
খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)’র আগমন উপলক্ষে আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার খুলনা সার্কিট হাউস ময়দানে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) মিলনায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব ও খুলনা-৪ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, উপদেষ্টা মুফতী মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, হাফেজ আব্দুল লতিফ, জেলা সহ-সভাপতি ও খুলনা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু সাঈদ, মোঃ আবু গালিব, মহানগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী এস এম রেজাউল করীম, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ হুমায়ুন কবির, মোঃ তরিকুল ইসলাম কাবির, ফেরদৌস গাজী সুমন, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, নুরুজ্জামান বাবুল, মোঃ মঈন উদ্দিন, মুফতী আমানুল্লাহসহ মহানগর ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার খুলনা সার্কিট হাউস ময়দানে পীর সাহেব চরমোনাই’র আগমন উপলক্ষে বিশাল জনসমাবেশ সফল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সমাবেশ সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: আহমেদ হোসাইন ছানু। নির্বাহী সম্পাদক: আশিক খান নিতু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। সম্পাদকীয় কার্যালয়: বিপিএল ভবন মতিঝিল ঢাকা- ১০০০। মোবাইল: 01715-907221
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬