• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ময়মনসিংহে শ্যামা পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারের সঙ্গে পূজা উদযাপন কমিটির মতবিনিময় যশোর থেকে আগত শিল্প-সংস্কৃতিমনা অতিথিদের পদচারণায় মুখর খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা ডেঙ্গু প্রতিরোধে নেত্রকোণায় সচেতনতামূলক র‍্যালি ও প্রচারপত্র বিতরণ সাবেক এমপি এমএ মান্নানের বিরুদ্ধে ল্যাপটপ চুরি মামলা, চার্জশিট দেয়নি পুলিশ জগন্নাথপুরে সৈয়দ রেজওয়ান আহমদ ও শাহজাহান মিয়ার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি পাঁচবিবিতে হা-ডু-ডু খেলার উদ্বোধন বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা হাতীবান্ধা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ দেশে শ্রমিক আন্দোলন আলোচনা ও সমঝোতায় হোক সকল সমস্যার সমাধান

বান্দরবান বিশ্ববিদ্যালয়ে সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, অনলাইন জুয়াসহ অন্যান্য সামাজিক অবক্ষয় রোধে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক সেমিনার বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ১৬ই আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রাস্ট চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল শাহ মো. সুলতান উদ্দিন ইকবাল, বীর প্রতীক, এনডিইউ, পিএসসি, এমবিএ, পিএইচডি (অব.); মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী; ট্রাস্ট সদস্য ডা. অং চালু; ফাউন্ডেশন মেম্বার জনাব এম. আবদুর রহিম; রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান; ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

প্রধান আলোচকের বক্তব্যে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সন্তান ও শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগের দূরত্ব বৃদ্ধি পাওয়াও বিভিন্ন সামাজিক অপরাধ ও অবক্ষয়ের অন্যতম কারণ। মা-বাবার সঙ্গে সন্তান এবং শিক্ষক-শিক্ষিকার সঙ্গে শিক্ষার্থীদের আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এসব সামাজিক সমস্যা সমাধানে পুলিশ একা কাজ করে সফল হতে পারবে না; পরিবার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মাদক, অনলাইন জুয়া, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের ক্ষতিকর দিক তুলে ধরে তিনি শিক্ষার্থীদের এসব কর্মকাণ্ড থেকে দূরে থাকার পাশাপাশি শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কাজে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি অপরাধের নেতিবাচক প্রভাব ও আইনি শাস্তির বিষয়েও শিক্ষার্থীদের সচেতন করেন। নারীদের নিজস্ব পরিচয় ও আত্মনির্ভরশীলতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে নারীর পরিচয় শুধু ‘হাউজওয়াইফ’-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে না; শিক্ষা, দক্ষতা ও পেশাগত সক্ষমতার মাধ্যমে প্রত্যেক নারীকে নিজস্ব আইডেন্টিটি গড়ে তুলতে হবে।
এ সময় তিনি বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বক্তারা বলেন, একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনার শেষে প্রধান আলোচক বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মো. ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd