• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি, ১৬৬ জনকে আর্থিক সহায়তা নেত্রকোণায় জেলা প্রশাসকের গণশুনানি, প্রতিবন্ধী নাগরিককে হুইলচেয়ার প্রদান খুলনা মফস্বল প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের সুস্থতা কামনা লোহাগাড়ায় অ্যাক্সেস টেন টাওয়ারের অফিস উদ্বোধন পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ ​বটিয়াঘাটায় ওসির হুশিয়ারি: অপরাধীদের পক্ষে কোনো তদবির চলবেনা লোহাগাড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইভুর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার

লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদুল হকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি

Reporter Name / ১৬০৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হকের বিরুদ্ধে ভূয়া ফেসবুক আই ডি খুলে অপপ্রচার চালাচ্ছে একটু কুচক্রি মহল । এমন অভিযোগ এনে তিনি ২রা জুলাই রাত ১০ টার সময় লোহাগাড়া থানায় হাজির হয়ে ঐ ফেসবুক আই ডি এর বিরুদ্ধে থানায় সাধারন ডাইরী করেন। তিনি তার ফেসবুক আই ডি ও সাধারন ডাইরীতে উল্লেখ করেন যে” ,আমি লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব এবং সুনামের সহিত বসবাস করে আসছি। আমি অদ্য ০২/০৭/২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ৮.০০ টার সময় আমার ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেতে প্রবেশ করি। তখন আমি দেখিতে পাই যে, ( প্রিয় সাতকানিয়া লোহাগাড়া) এই আই ডি সহ বিভিন্ন আই ডি হতে আমার নাম ও ছবি ব্যবহার করে এখন অব্দি মান সম্মান হানিকর বিভিন্ন পোস্ট ও অপপ্রচার চালাচ্ছে এবং রাজনৈতিকভাবে হেয়পন্ন করার জন্য স্ট্যাটাস দিচ্ছে। যার ফলে আমার ও আমার পরিবারের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে বিধায় আমি থানায় আসিয়া উল্লেখিত ফেইসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে অত্র ডাইরী করার আবেদন করিলাম। ”
তিনি এই প্রতিবেদককে জানান, আমাকে ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে কতেক কুচক্রী মহল ভূয়া ফেইসবুক আই ডি খুলে অপপ্রচার চালাচ্ছে। আমি এসবের বিরুদ্ধে প্রয়োজনবোধে কঠোর আইনী ব্যবস্থা নিব। তাই আমি তাদেরকে এসব কুকর্ম হতে বিরত থাকার জন্য অনুরোধ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd