• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

চেয়ারম্যান আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সাইদুর রহমান আফজল, গোয়াইনঘাট (সিলেট)

সিলেটের গোয়াইনঘাট উপজেলার, ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মরহুম আলিম উদ্দিন স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকেলে স্থানীয় কোওর বাজারে, বৃহত্তর আট মৌজা ও কোওর বাজার প্রবাসী পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন ইউনিয়ন তথা এলাকার সর্বস্তরের মানুষ।

উক্ত শোক সভা ও দোয়া মাহফিলে উপস্থিত বক্তারা বলেন, মরহুম আলিম উদ্দিন চেয়ারম্যান ছিলেন, এলাকার একজন গর্বিত সন্তান। কেবল একজন চেয়ারম্যান হিসেবে নয়, একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত। পরোপকারী, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। তার বর্ণাঢ্য জীবনের কথা ঘন্টার পর ঘন্টা আলোচনা করে শেষ করা যাবেনা। তিনি ছিলেন একজন ক্ষণজন্মা জনপ্রতিনিধি। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সমগ্র ইউনিয়নের উন্নয়নে তিনি রেখে গেছেন অনন্য ভূমিকা। তাই তো তার কর্মের কথা মানুষের মুখে মুখে উচ্চারিত হচ্ছে। তিনি ছিলেন সদালপী, ভদ্র, বিনয়ী, নিরহংকার সাদা মনের মানুষ। পশ্চিম আলীরগাঁও ইউনিয়নবাসী তাকে মনে রাখবে অনন্তকাল। তার অবদানের কথা চীর অম্লান হয়ে থাকবে।

পরে কোওর বাজার জামে মসজিদে মরহুম চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আলিম উদ্দিন এর মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে শোক সভা ও দোয়া মাহফিল এর সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, মরহুম চেয়ারম্যান ভারপ্রাপ্ত আলিম উদ্দিন গত ১১ আগষ্ট নিজ বাড়ি গোয়াইনঘাট উপজেলার মর্জাতপুর গ্রামে স্ট্রোক করে আকষ্মিক মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd