• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

২৪ ঘন্টা সময় সীমা দিয়ে আল্টিমেটাল দিল ছাত্রদল

Reporter Name / ১১১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে নিজ বাসায় নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি শামীম আহমদের হামলায় বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ বকুল আহত হয়েছে। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোডে এ ঘটনা ঘটে। হামলার জন্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা। আহত আবদুল মজিদ বকুলকে প্রথমে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে উপজেলা ও পৌর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক রাসেল আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপি নেতা বশির আহমদ, শামছুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ। এসময় মিছিলে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের আল্টিমেটাল দেয় ছাত্রদল। অন্যতায় ছাত্রদল কঠোর কমৃসূচি ঘোষনা দিতে বাধ্য হবে বলে বক্তারা হুশিয়ারী উচ্চারণ করেছেন।
স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি শামীম আহমদ তার নিজ ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন বিরূপ স্ট্যাটাস দেন। এসব পোস্টের কমেন্টে পাল্টা জবাব দিয়েছেন আবদুল মজিদ বকুল। এর জেরে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করা হয়।
বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করায়, সে আমাদের ছাত্রদলের পৌর যুগ্ম সাধারণ সম্পাদক বকুলের বাসায় গিয়ে তার ওপর হামলা করেছে। খবর পেয়ে আশপাশে থাকা নেতাকর্মীরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাননি বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd