• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান

Reporter Name / ৭১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি অধ্যাপিকা মাহফুজা হান্নান বলেছেন, জাতির মেরুদন্ড ঠিক রাখতে হলে শিক্ষার্থীদেরকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ সু-শিক্ষা ছাড়া কখনই জাতির উন্নয়ন সম্ভব নয়। অনৈতিক শিক্ষা কখনও একটা ভাল জাতি উপহার দিতে পারেনা। তাই নৈতিক শিক্ষা ছাড়া আমরা যতই শিক্ষা দেই বা গ্রহন করি, তা সমস্ত কিছুই ধুলিসাৎ হয়ে যায়। তাই পরিবার বা সমাজ বা দেশ ও জাতির সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য নৈতিক শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। তিনি আরোও বলেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে পর্যাপ্ত পরিমানে খেলাধুলা করতে পারে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সে ব্যবস্থা করে দিতে হবে। শরীর গঠনের পাশাপাশি খেলাধুলা ছাত্র-যুব সমাজকে নানান প্রকারের অপরাধ প্রবনতা থেকে দূরে রেখে সমাজে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। ফলে আমাদের সমাজ হয় শান্তির।
বিশ্বনাথ উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান।
এরপূর্বে এমপি অধ্যাপিকা মাহফুজা হান্নান পৌর শহরের হযরত ওমর ফারুক (রা:) একাডেমী পরিদর্শন করেন। এসময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপিকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ। অনুষ্ঠানগুলোতে এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাষ্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস ছোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল আহমদ, আব্দুর রহিম, গিয়াস উদ্দিন সাদী প্রমুখ’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd