• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদারে প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ‎খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম নেত্রকোণায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ক্রয়-বিক্রয় বন্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মানববন্ধন ও র‍্যালি লালমনিরহাট জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন পাইকগাছায় পুশবিরোধী অভিযান; ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ওরিয়েন্টেশন ক্লাশ ও মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা দ্রুত প্রণয়নের দাবি লালমাটিয়া সরকারি মহিলা কলেজ রেঞ্জার্স ইউনিটের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্টে ৪ ফার্মেসীকে জরিমানা

বারহাট্টা ও দুর্গাপুরে মোবাইল কোর্টের পৃথক অভিযান সার ডিলারকে জরিমানা, ৮ মাদকসেবীর কারাদণ্ড

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
নেত্রকোনার বারহাট্টা ও দুর্গাপুর উপজেলায় পৃথক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বারহাট্টায় সারের এক ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দুর্গাপুরে মাদক সেবনের অপরাধে আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের উড়াদিঘী বাজারে সারের এক ডিলারের ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিক্রয় রেজিস্টার হালনাগাদ না থাকা এবং ক্রেতাদের ভাউচার বা রশিদ প্রদান না করার অপরাধে সংশ্লিষ্ট আইনে ওই ডিলারকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।
অন্যদিকে, দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজন মাদকসেবীকে আটক করা হয়। এর মধ্যে উতরাইল বাজার থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজন এবং পৌর এলাকার মোক্তারপাড়া থেকে আরও পাঁচজনকে আটক করা হয়।
পরে ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটজনকে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে সাতজনকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড এবং অপর একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd