• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ৪ পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ক্ষমতার দাপটে গভীর নলকূপ জবরদখল

Reporter Name / ১২ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

আ’লীগ শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে গভীর নলকূপ দখলে নেওয়ায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার। জয়পুরহাটের পাঁচবিবি আওলাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সম্পাদক একরামুল হক চৌধুরী তাওহীদ ক্ষমতার প্রভাবে আওলাইয়ের কিনা মন্ডলের ছেলে বেলাল মন্ডলের গভীর নলকূপটি দখল করায় প্রতিকারের আশায় থানায় অভিযোগের পাশাপাশি সংবাদ সম্মেলন করেন।

গত শুক্রবার বেলাল সংবাদ সম্মেলনে বলেন, ১০’বছর প্রবাসে শ্রমিকের কাজ করি। ছেলেদের ভবিষ্যতে ১৭’লক্ষ টাকায় গভীর নলকূপের সকল কার্যক্রম সম্পন্ন করি। হঠাৎ চেয়ারম্যান ও মৃত ছহির উদ্দিনের ছেলে আবু বক্কর রশিদ রাজনৈতিক প্রভাবে আমাকে জিম্মি করে ৩’লক্ষ টাকা চাঁদা দাবী করে। নলকূপের ঘর, বিদ্যুৎ সংযোগ বাবদ আমাকে ৪’লক্ষ টাকা দিয়ে প্রকল্পটি নিজের নামে লেখে নেওয়ায় আমার সাড়ে ১২’লক্ষ টাকার ক্ষতি হয়। তিনি আরো বলেন, ১০’কেভির ৩’টি ট্রান্সফরমার বেআইনিভাবে পোল্ট্রি খামারে অবৈধ বৈদতিক সুবিধা ভোগ করছে। সংযোগের মিটার নং-৯২৫৮৭৩২৫ (বই নং-৩৪/৫৮০/৮০১০)। বাড়িতে নেশাদ্রব্য দিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টাও করেছিল তারা। আমার ন্যায্য পাওনা ফিরে পাওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করে বেলাল।

তাওহীদ চেয়ারম্যান বলেন, বেলালের এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। উপযুক্ত মূল্যেই এসব ক্রয় করেছেন যার সব দলিল প্রমাণ আমার কাছে আছে।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মোঃ তামবিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd