• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ৪ পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত সিংগাইরে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন : র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সিংগাইরে পরিবেশ দূষণ, লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠান সিলগালা

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইরে পরিবেশ দূষণের অভিযোগে বিএস রিসাইক্লিং নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির। পরিবেশ ছাড়পত্র ছাড়া টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের দায়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি অনুযায়ী এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির টায়ার পোড়ানোর কালো ধোঁয়ায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। এতে ফসলি জমি ও কৃষিকাজ ব্যাহত হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হয়। গভর্নমেন্ট হাউজিং সোসাইটি নামের একটি প্রতিষ্ঠানও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর একই এলাকায় পরিবেশ দূষণের অভিযোগে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চামড়ার বর্জ্য ব্যবহার করে অনুমোদনহীনভাবে পোলট্রি ও ফিশ ফিড উৎপাদনের অভিযোগ ছিল। অন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ ছাড়পত্র ছাড়াই টায়ার পুড়িয়ে জ্বালানি উৎপাদনের অভিযোগে কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।

বুধবারের অভিযানে সিংগাইর থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd