• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ৪ পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (২৮শে অক্টোবর) সকাল ৯:০০ টায় চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড মোড় ট্রাফিক বক্সের সামনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের উদ্যোগে সচেতনতামূলক বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
সচেতনতামূলক কার্যক্রমের অনুষ্ঠান কালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সালেহ মোঃ মুসা জঙ্গি মোটরযান চালক, পরিবহন মালিক, সাধারণ যাত্রী ও পথচারীদের সড়ক নিরাপত্তা বিষয়ে নানা তথ্যচিত্র ও পরামর্শ তুলে ধরে সচেতন ও মাঝে লিফটের বিতরণ করেন। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সর্বস্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পরে বেলা ১১:০০ টায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বিআরটিএ’র আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ শাহ জামাল সঞ্চালনায় ছিলেন আমিনুল হক আবীর আলোচনাসভায় জেলা প্রশাসক আবু সালেহ মোঃ মুসা জঙ্গি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন চালক, পথচারী ও সর্বস্তরের মানুষের সচেতনতা। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। দক্ষ চালক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা সবাই সতর্ক হলে সড়ক হবে নিরাপদ এবং সুন্দর।
পাশাপাশি মাদকাশক্ত বা ক্লান্ত অবস্থায় গাড়ি না চালানো, ঝুঁকিপূর্ণ স্থান বা বাঁকে ওভারটেকিং না করা এবং অহেতুক হর্ন বাজানো থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা হয়। তিনি আহবান জানান, নিরাপদ সড়ক গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।”
এই সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস,ডা: এ কে এম শাহাব উদ্দিন,
সিভিল সার্জন চাঁপাইনবাবগঞ্জ,
মোঃ নাহিনুর রহমান নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ চাঁপাইনবাবগঞ্জ, সভাপতি, নিরাপদ সড়ক চাই চাঁপাইনবাবগঞ্জ, মোঃ বজলুর রহমান সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ, মোঃ সাইদুর রহমান সভাপতি চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ।

অনুষ্ঠানে শেষ দুর্ঘটনার রেকর্ড নেই এবং ধূমপান করেন না এমন ৪ জন শ্রেষ্ঠ চালককে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক। অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd