• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন

Reporter Name / ৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

‘ক্রীড়াই হলে পেশা, পরিবার পাবে ভরসা’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি এই আসরের উদ্বোধন ঘোষণা করেন। একই দিনে এর ধারাবাহিকতায় মানিকগঞ্জের সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মঈনুল ইসলাম খান শান্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপি, সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির ও সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, খান মো. হাবিবুল আলম, মোহাম্মদ আলী, আমজাদ হোসেন, আব্দুল গফুর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস তরুণ প্রজন্মের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাদক ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে এই আয়োজন কার্যকর হবে। একইসঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় তৈরিতে এই আসর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণের মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

পরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd