• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা জামালপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন নেত্রকোণায় ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ

নেত্রকোণায় ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মোঃ আকরাম হোসেন রতন, জেলা প্রতিনিধি নেত্রকোণা:
নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্ট এবং পুলিশ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর ২০২৬) জেলা পুলিশ নেত্রকোণার আয়োজনে পুলিশ লাইন্স, নেত্রকোণার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নেত্রকোণার প্রতিনিধি জনাব জীবন নাহার নাসরিন (জেমি)।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে শিরোপা তুলে দেন এবং বিজয়ী ও বিজিত উভয় দলকে শুভেচ্ছা জানান। এ সময় তিনি খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, শরীর গঠনের পাশাপাশি মন-মানসিকতাকে সুস্থ ও সুন্দর রাখা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় করা, পারস্পরিক সহমর্মিতা, ধৈর্য ও কর্মস্পৃহা বৃদ্ধিই এ টুর্নামেন্ট আয়োজনের মূল উদ্দেশ্য। এ আয়োজনের মধ্য দিয়ে সেই লক্ষ্য অনেকাংশেই সফল হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মাহফুজা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান; অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান এবং সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) গোলাম মোস্তফা।
এ ছাড়া জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd