• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতে ৪ লাখ টাকা জরিমানা জামালপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন নেত্রকোণায় ময়মনসিংহ রেঞ্জ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিলেটে এক পক্ষের ধর্মঘটের ডাক অন্য পক্ষের বর্জনের ঘোষণা: পাল্টাপাল্টি অবস্থান পরিবহন সংগঠনগুলোর পূর্বধলায় শ্যামগঞ্জে জমজমাট ফাইনাল ফুটবল খেলা, চ্যাম্পিয়ন লাউখাই সেভেন স্টার বটিয়াঘাটার সাত ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির যাচাই-বাছাই, আলোচনায় একাধিক নাম চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ডিমলায় ইয়াবা-হেরোইনসহ ২ মাদক কারবারি আটক সুনামগঞ্জে ৬ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ বিড়িসহ আটক ১, পলাতক ৩ ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ

জামালপুরে টিআরসি নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
“সেবার ব্রতে চাকরি”—এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ কার্যক্রমের দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) প্রথম দিনের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের সকাল ৮টা থেকে জামালপুর পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test—PET) অনুষ্ঠিত হয়। এতে প্রথম ইভেন্ট ২০০ মিটার দৌড়, দ্বিতীয় ইভেন্ট পুশ-আপ, তৃতীয় ইভেন্ট লং জাম্প এবং চতুর্থ ইভেন্ট হাই জাম্প পরীক্ষা নেওয়া হয়।
পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের আগামীকাল নির্ধারিত সময়ে জামালপুর পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে তৃতীয় দিনের ইভেন্টে অংশগ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
নিয়োগ পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সভাপতিত্বে বোর্ডের সদস্য নেত্রকোনার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বজল কুমার সরকার, শেরপুরের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আদনান নূহাশ, জামালপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রেহেনা জান্নাত, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd