• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যা মামলায় ডেভিড-আব্দুল্লাহসহ ৬ আসামি গ্রেপ্তার, ককটেল হামলায় আহত ৪ পুলিশ সদস্য গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা, ২১ মেশিন ও ৪ নৌযান ধ্বংস ভারেল্লা উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম বাহাদুর ভূঁইয়ার মনোনয়ন ফরম সংগ্রহ ববি হাজ্জাজ ও বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ারের মানবিকতা: রাকিব-আরশের তৎপরতা ও মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের পদক্ষেপে ৭০% বিল মওকুফ দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে ১৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ পপি এনজিও’র আওতায় ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ টালিয়ামারা বাজারে আইনশৃঙ্খলা সভা: মাদক, চাঁদাবাজি ও জুয়া-ক্যাসিনো বন্ধে কঠোর হুঁশিয়ারি চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ঢামেকে প্রসূতি ও নবজাতক চিকিৎসায় ভোগান্তি, সিট সংকট ও সিন্ডিকেট বাণিজ্যের অভিযোগ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন: দেড় লাখ টাকা জরিমানা, ২১ মেশিন ও ৪ নৌযান ধ্বংস

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) ‘র নদ-নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে জেলা প্রশাসন। অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে আটক করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত বিপুলসংখ্যক মেশিন বিকল ও নৌযান ডুবিয়ে দেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বাংলাবাজার, ইসিএভুক্ত বালির হাওর ও নাইন্দার হাওর, সারী নদীর গোয়াইনঘাট অংশ, জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা এবং গোয়াইন নদীর লেংগুরা নামক স্থানে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম ইবনে ইদ্রিছ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২১টি লিস্টার মেশিন এবং ২টি বালুভর্তি বাল্কহেড (স্টিলবডি নৌকা)-এর ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। এছাড়া ১টি বাল্কহেড ও ৩টি ছোট নৌকা নদীতে ডুবিয়ে বিনষ্ট করা হয়।
এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
পরে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর ১৫ ধারায় আটককৃত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযানে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ।
অভিযানের বিষয়ে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জানান, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এবং ইসিএভুক্ত এলাকাগুলোতে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নদী ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অবস্থান এবং নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd