• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

বিসিক শিল্প নগরী পরিদর্শনে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে:

কিশোরগঞ্জের শিল্প খাতের বর্তমান অবস্থা ও উৎপাদন কার্যক্রম গতিশীল করতে বিসিক শিল্প নগরী পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

পরিদর্শনকালে তিনি মানূরী টেক্সটাইল মিলস, এম এম খান ফুড এবং এশিয়া ফুড-এর বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। তিনি কারখানার শ্রমিক ও কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং উৎপাদন প্রক্রিয়ার খোঁজখবর নেন। স্থানীয় শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করে তিনি বলেন, স্মার্ট কিশোরগঞ্জ বিনির্মাণে এ ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে মেরুদণ্ড হিসেবে কাজ করছে।

বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি:
এমপি মহোদয়ের সাথে এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ:

মুজিবুর রহমান বেলাল, সভাপতি, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এ কে এম মাহফুজুর রহমান, স্বত্বাধিকারী, মানূরী টেক্সটাইল মিলস।

আজমল খান, স্বত্বাধিকারী, এম এম খান ফুড।

জি এস শরীফ সহ স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে সংসদ সদস্য বিসিক শিল্প নগরীর ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পর্যায়ক্রমে সেগুলোর সমাধানের আশ্বাস প্রদান করেন। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মুজিবুর রহমান বেলাল এসময় শিল্প নগরীর আধুনিকায়নে এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd