• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

নীলফামারীর ডিমলায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য আটক, অভিযান অব্যাহত পুলিশের

Reporter Name / ৯৮ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পরিচালিত অভিযানে এক সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার শুটিবাড়ী বাজার এলাকায় সংঘটিত বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ও বেআইনি ঘটনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় এবং সদর সার্কেলের তত্ত্বাবধানে ডিমলা থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযান চালায়। এসময় উপজেলার গয়াবাড়ী এলাকার বাসিন্দা মোঃ সিয়াম খান (১৮) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তি স্থানীয় কিশোর গ্যাংয়ের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে কিশোর অপরাধ ও গ্যাং সংস্কৃতি প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd