• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-৪১ (সিলেট অঞ্চল) এর সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান বলেছেন, সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য সর্বমহলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। সরকারের দেওয়া বরাদ্দগুলো যাতে প্রকৃত মানুষের হাতে পৌঁছানো যায়, সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের অবহেলিত-বঞ্চিত মানুষের কল্যাণে সঠিকভাবে কাজ করতে পারলে নিজেদের মনেও তৃপ্তি আসবে। তাছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী যেমন শুরু থেকেই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে, তেমনি ভবিষ্যতেও আমাদের ওই কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার ১০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে নিজের (এমপির) বরাদ্দের ঐচ্ছিক তহবিল থেকে ৫ হাজার টাকা করে অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ঐচ্ছিক তহবিল থেকে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মহিলা বিভাগের পরিচালক আঙ্গুরা বেগম, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আব্দুর রহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd