• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

কবিতাঃ দিও শান্তির মরণ!

Reporter Name / ১০৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

আমি দীনহীন প্রভু
ক্ষুদ্রাতিক্ষুদ্র তব দাস!
নাই রাজা-বাদশা জমিদার
কোন লুটেরা হওয়ার অভিলাষ!
আমার সব আবেদন-নিবেদন প্রার্থনা
দান করো অধমেরে সহজ শ্বাসপ্রশ্বাস !

আমি অক্ষম অধম সবার চেয়ে
সাহারা মরুর ক্ষুদ্র বালুকণা সম!
তুমি মহা জগত সৃষ্টিকর্তা অপাপ দেবতা
মহাসাগরীয় অনুকম্পা তোমার বিন্দু দিও ম-ম!

তুমি দীনহীনের প্রভু, আমার অন্তর কাবু
তুমি ঈশ্বর তুমি আল্লাহ তুমি ভগবান,
কত জানাঅজানা নামে তুমি বেগবান
ভুল ভ্রান্তি যে যেথা করি, ক্ষমিও হে সৃষ্টিকর্তা মহান!

তরুলতা সবুজ পাতা, মর্মর ঝরে পড়ে
প্রখর রোদে, শুকাও যারে ক্ষণিক পরে,
অঢেল ধারায় সিক্ত করো নভশ্চর বেশে
ক্লান্ত চাষী ঝিমাই বসি,
হিম করতে জীমূত হয়ে নিজেই ঝরো!

যত আবেদন যত নিবেদন
প্রার্থনা সবই তোমার চরণ!
তোমার কাছে এই মোনাজাত
শুনেছো অধমের যত ফরিয়াদ
দিও আমায় শান্তির মরণ, হোক কালবৈশাখী
শীত-বসন্ত, তোমায় ম-ম যেন থাকে স্মরন !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd