• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাধবপুরে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, দীর্ঘ এক যুগ পর নির্বাচন এর ঘোষণা সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান! সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে: সিলেট ও মৌলভীবাজারের যোগী সম্মিলনী ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ

কোন মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়- শরীফ মাহমুদ

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বিশ্বনাথ প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক মানব সম্পদ উন্নয়ন সম্পাদক শরীফ মাহমুদ বলেছেন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সে কারণে কোন মানব রচিত মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি আনা সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি গত বৃহস্পতিবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌরসভার উদ্যোগে এস.এস.সি, দাখিল ও সমমনা পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ পৌরসভার সভাপতি
মতিউর রহমান ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু হাসানতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা শাখার সভাপতি তোফায়েল আহমদ, সাবেক সভাপতি আমিনুর রহমান, এক‌ই শাখার বর্তমান অর্থ ও প্রচার সম্পাদক ময়নুল ইসলাম এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক লতিফুর রহমান।‌ অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন
হযরত শাহপরান (রহ.) বি.এস. হাফিজিয়া দাখিল মাদ্রাসার শাকিল উদ্দিন জুনেদ ও জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের তাসলিমা বেগম। অনুষ্ঠানে বিশ্বনাথ পৌরসভার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানৈর প্রায় ২শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। শিক্ষার্থীদের ক্রেস্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd