• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ৪ পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:

খুলনা সদর থানার চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি আরিফকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে খুলনা সদর থানাধীন উত্তর টুটপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফের পিতার নাম বেলাল খান। তিনি খুলনার টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড়ের বাসিন্দা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি তুষার হত্যা মামলার তদন্তে সন্দেহভাজন আসামি। পাশাপাশি তিনি ‘বি কোম্পানি’র সক্রিয় সদস্য বলেও দাবি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর তাওহিদুল ইসলাম তুষার মোটরসাইকেলে করে খুলনা সদর থানাধীন পূর্ব বানিয়াখামার বি কে মেইন রোড থেকে মিস্ত্রিপাড়া বাজারগামী আনসার উদ্দিন সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে আমিনুল ইসলাম অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।

এ সময় গুলি তুষারের বুকের বাম পাশে, পাঁজরের নিচের অংশে লাগলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থল থেকে গুলির কার্তুজের অংশবিশেষ উদ্ধার হওয়ায় অস্ত্র আইনেও মামলা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এসআরবি-৬, স্পেশাল কোম্পানি জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারের পর আরিফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd