• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত উপজেলা গঠনে অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত করার লক্ষ্যে অংশীজনদের সাথে এক অগ্রগতি সহভাগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর গোয়াইনঘাট এপি।
এরিয়া প্রোগ্রাম ম্যানেজার শেলী তেরেজা কস্তা’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মুহাম্মদ শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ উপজেলা গঠনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। গোয়াইনঘাটকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়া মুক্ত করতে প্রশাসন বদ্ধপরিকর। ওয়ার্ল্ড ভিশনের এই সামাজিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তবে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই আমরা শিশুদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে পারব।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম বন্ধ এবং ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আলোয় ফিরিয়ে আনার ক্ষেত্রে এ পর্যন্ত অর্জিত অগ্রগতিসহ বিভিন্ন কার্যক্রমের বর্তমান চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং উপজেলাটিকে সম্পূর্ণ শিশু সুরক্ষা বান্ধব হিসেবে গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তাদের মতামত তুলে ধরেন। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরুল হক,সহকারী শিক্ষাকর্মকর্তা বশির শরীফ, প্রধান শিক্ষক আঃ শহীদ। সভায় ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
ছবিঃগোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের সহভাগিতা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন ইউএনও রতন কুমার অধিকারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd