• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাধবপুরে ট্রাক-ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, দীর্ঘ এক যুগ পর নির্বাচন এর ঘোষণা সুনামগঞ্জের গৌরারং ইউপির সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে ওসি রতন শেখের সচেতনতামূলক সভা ফটিকছড়িতে পুলিশের ঝুঁকিপূর্ণ অভিযান! সাজ্জাদ বাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী, খুনি-কালা মোবারকসহ ৪ জন গ্রেফতার পূর্বধলায় কংশ নদীতে পড়ে নিখোঁজের ১৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জগন্নাথপুরে নৌকা ডুবির ঘটনায় নিহত ৪ পরিবারের পাশে: সিলেট ও মৌলভীবাজারের যোগী সম্মিলনী ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক নেত্রকোনায় সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মদনে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কটিয়াদীতে থামছে না অবৈধ মাদক ব্যবসা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ আবার ও একজন গ্রেপ্তার গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ

গোয়াইনঘাটে বিশেষ অভিযানে ৩১ বস্তা জিরা ও বারকি নৌকা জব্দ

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

সাইদুর রহমান আফজল, গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধপথে নিয়ে আসা ৩১ বস্তা জিরা এবং পণ্য পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত বারকি নৌকা জব্দ করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের গোয়াইন নদীর তিতরাই হতে গোয়াইন নদীর ব্রীজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ আগষ্ট শনিবার ভোর সাড়ে পাঁচটায় ভারত থেকে অবৈধভাবে জিরার একটি চালান নিয়ে চোরাকারবারিরা নদীপথে বাংলাবাজারে প্রবেশ করছে—এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল গোয়াইন নদী এলাকায় অবস্থান নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ও নৌকা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ওই বারকি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে আনা ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জিরা ও বারকি নৌকার আনুমানিক বাজারমূল্য (৯৩০×১,০০০)=৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা।
গোয়াইনঘাট থানার এসআই (নিঃ) মহি উদ্দিন বাদী হয়ে
অজ্ঞাতনামা পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এবং ফৌজদারি কার্যবিধি (CrPC) অনুযায়ী মামলা দায়ের করেন। সাধারন আয়েরী নং-১২৯১।
অভিযান পরিচালনা করেন,গোয়াইনঘাট থানার সেকেন্ড অফিসার ফয়েজ,এসআই (নিরস্ত্র)/মোঃ মহি উদ্দিন, সঙ্গীয় অফিসার এএসআই (সঃ) পবিত্র দাস, সাধন চন্দ্র, নারায়ণ দাস, তাপস কুমার মল্লিক।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জব্দকৃত ৩১ বস্তা জিরা ও বারকি নৌকার বিষয়ে প্রচলিত আইন ও বিধি মোতাবেক প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব না হলেও, এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd