• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রুমা উপজেলায় জেলা প্রশাসকের দিনব্যাপী সরকারি সফর: বিদ্যালয় ও থানা পরিদর্শন এবং মতবিনিময় সভা শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

গোয়াইনঘাটের আলীরগাঁও ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

Reporter Name / ৭৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৫নং আলীরগাঁও ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্পের অধীনে ইউনিয়নের সকল ওয়ার্ডে বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) আলীরগাঁও ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আলীরগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল (বিএনপি) গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য এবাদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ বাহার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মনোয়ার আহমদ সাজু, ইউনিয়ন ছাত্রদলের বর্তমান সভাপতি মইনুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাওসার আহমদসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং বিতরিত চারাগুলোর সঠিক পরিচর্যা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে আনুষ্ঠানিকভাবে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd