• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই আইয়ূবপুর ইউনিয়ন পরিষদে নবনির্মিত মসজিদ ও অবকাশ কেন্দ্রের উদ্বোধন খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিমলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সি ইউ সি, খুলনার উপদেষ্টা ইফতেখার আলী বাবুর ইন্তেকালে গভীর শোক চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু, গ্রেফতার ৪ পূর্বধলায় তিন গ্রুপে বিভক্ত হয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন পাঁচবিবিতে স্কুল ছাত্রী পেল বাইসাইকেল ও শিক্ষা সামগ্রী ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে ইজিবাইক ছিনতাই মামলার মূলহোতা জনি গ্রেপ্তার

Reporter Name / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

রাজশাহীর দামকুড়া থানার চাঞ্চল্যকর দস্যুতা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. জাকির হোসেন জনি (৩২) কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের হুজরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জনি রাজশাহী মহানগরীর দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মো. সাজিদ শেখ (১৮) পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহের কথা বলে জনি প্রতিদিন ১ হাজার টাকা ভাড়ায় তার ইজিবাইক ভাড়া নিতেন।

গত ৭ সেপ্টেম্বর ২০২৬ সকাল সাড়ে ৬টার দিকে সাজিদ ইজিবাইক নিয়ে দামকুড়া বাজারে গেলে জনিসহ ২-৩ জন পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে একটি খাবার হোটেলে নিয়ে যায়। সেখানে খিচুড়ি ও চায়ের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দামকুড়া থানায় দস্যুতা মামলা দায়ের হলে আসামিরা আত্মগোপনে চলে যায়। পরে এসআরবি-৫ এর সিপিসি-১ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জনিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd