• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয় পাটগ্রাম-হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের অভিযানে ভারতীয় গরু, মাদক ও মালামাল আটক, ২ চোরাকারবারি গ্রেপ্তার ধামইরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তরুণের মৃত্যু বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ এক দিনের সরকারি সফরে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

জগন্নাথপুরে জামায়াতের দায়িত্বশীল সমাবেশ ও দিনব্যাপী সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

Reporter Name / ৯৫ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

 

শাহ্ ফুজায়েল আহমদ, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত সাংগঠনিক ও বায়তুলমাল পক্ষ উপলক্ষে দায়িত্বশীল সমাবেশসহ দিনব্যাপী বিভিন্ন সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৬ মে)সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

উপজেলা আমীর মাওলানা লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা হোসাইন আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোঃ‌ আবু তাইদ, জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আহম ওয়ালী উল্লাহ, কলকলিয়া ইউনিয়ন সভাপতি লুৎফুর রহমান,পাটলী ইউনিয়ন সভাপতি তৈয়বুর রহমান, চিলাউড়া ইউনিয়ন সভাপতি এনামুল হক,রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ,সৈয়দপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী,আশারকান্দি ইউনিয়ন সভাপতি সৈয়দ নেকবর আলী,সহ-সভাপতি শরীফ আহমদ লেফাছ, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার এবং মীরপুর ইউনিয়ন সভাপতি জান্নাতুল ফেরদাউস।
এছাড়াও উপস্থিত ছিলেন পেশাজীবী জামায়াতের উপজেলা সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সেক্রেটারি মাঈনুদ্দিন প্রধান, উলামা বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, যুব বিভাগের উপজেলা সভাপতি রিয়াজ উদ্দিন রাজুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা নেছার উদ্দিন, আতিকুর রহমান, আব্দুল কাদির লাক্সন, আলীম উদ্দিন,মিসবাহ উদ্দিন, সামিরুজ্জামান,সামসুল আবেদীন সুমন,রুহুল আমীন, আবুল হোসেন,জালাল আহমদ, মীর্জা মুস্তাকিম আহমদ,সৈয়দ ইসতেখার আলী,আরজু মিয়া,দিলদার হোসেন, মাস্টার রুহুল আমীন, মিজানুর রহমান,হাফিজ আব্দুল আলীম,শাহজাহান আলী ও সালেহ আহমদ প্রমুখ।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কর্মী সমাবেশ,রুকন সমাবেশ মজলিশে শূরা এবং কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, আদর্শিক চর্চা বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd