• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কমিটি গঠন, নাকি সম্পদের নিয়ন্ত্রণ? ডাকরা স্কুলে সভাপতির চেয়ার ঘিরে দুই পক্ষের টানাপোড়েন মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত মাধবপুরের ইউএনও মো. মেহেদী হাসান চুনতী ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরাতুন্নবী (সা.) ২৫ আগষ্ট শুরু, বাজেট ৬ কোটি গাজীপুরে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৭, পলাতক ১ ভান্ডারকোটে গণজোয়ার: চেয়ারম্যান পদে বাশির উদ্দিন আকুঞ্জির পক্ষে জনসমর্থন ডোমারে মাদক ও জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক কর্মসূচি ডোমারে ৫০ পিস ট্যাপেন্টাডল ও ৯ পিস ইয়াবাসহ ২ যুবক গ্রেপ্তার খুলনা জেনারেল হাসপাতালে আরএমওর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, নেই জবাবদিহিতা খুলনার সাংবাদিক ও কণ্ঠশিল্পী এম রোমানিয়ার মায়ের ইন্তেকাল গোয়াইনঘাটে ৪ যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আটক- ২

জগন্নাথপুরে ব্যবসায়ীর উপর হামলাকারী হোসাইনের জামিন না মঞ্জুর

Reporter Name / ১১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক নিরীহ ব্যবসায়ীর উপর অতর্কিত হামলাকারী হোসাইনের জামিন না মঞ্জুর হয়েছে। আহত ব্যবসায়ী জবলু মিয়ার দায়ের করা মামলায় ১৯ আগস্ট বুধবার সুনামগঞ্জ আদালতে হাজিরা দিতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে হোসাইনকে জেল হাজতে প্রেরণ করেন। এ ঘটনায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন।
সম্প্রতি-জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের মানুষ অপকর্মের দায়ে পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের মৃত ছৈদ আলীর ছেলে হোসাইন মিয়াকে গণধোলাই দিয়ে থানা পুলিশে সোপর্দ করেন। এ মামলায় স্বাক্ষী ছিলেন পাইলগাঁও ইউনিয়নের সাতা গ্রামের আবদুল গণির ছেলে ব্যবসায়ী জবলু মিয়া। এ মামলায় হোসাইন মিয়া জামিনে এসে তার সহযোগীদের নিয়ে স্বাক্ষী জবলু মিয়ার উপর গত ১০ জুলাই অতর্কিত হামলায় চালায়। এ ঘটনায় আহত জবলু মিয়া বাদী হয়ে সুনামগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এ মামলায় হোসাইন মিয়া জেল হাজতে রয়েছে।
এদিকে-বাদীপক্ষের লোকজন আশঙ্কা প্রকাশ করে বলেন, হোসাইন মিয়ার নানা অপকর্মে এলাকার মানুষ অতিষ্ট হয়ে পড়েছেন। আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে এসে আবারো সে এলাকার প্রতিবাদী মানুষকে অন্যায়ভাবে মারপিটসহ নানা অপকর্ম করবে। এর মধ্যে জবলু মিয়ার পরিবারকে হয়রানী করতে হোসাইন তার স্ত্রীকে দিয়ে মিথ্যা মামলা দিয়েছে বলেও ২০ আগস্ট বৃহস্পতিবার জবলু মিয়ার লোকজন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd