• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ইস্কাফ সিরাপ আটক সিংড়ায় সার ডিলারদের কড়া বার্তা এমপির, সিন্ডিকেট করলে ছাড় নয়

ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী:

নীলফামারীর ডিমলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-সিজন ২’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ডিমলা উপজেলা পরিষদ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সারা বাংলাদেশে ন্যায় প্রজেক্টের এর মাধ্যমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান,
অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, বিএনপির সাবেক জেলা আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রাব্বানী প্রধান, ডিমলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজী রকেনুজ্জামান বকুল, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহাগ খান লোহানী উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ডিমলা সদর ইউনিয়ন ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে উপজেলা পরিষদ মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd