• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ রাণীশংকৈল স্বেচ্ছাসেবক দলের সম্মেলনের পরও কমিটি ঘোষণা হয়নি, আলোচনায় পলাশ-মনোয়ার-শাওনসহ কয়েকজন লোহাগাড়া সমিতি চট্টগ্রামের ত্রাণ বিতরণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত কবিতাঃ  বিচ্ছেদ সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান

ধর্মপাশায় অতিবৃষ্টিতে ধানে পচন, চাষির স্বপ্নভঙ্গ

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

মোঃ রফিকুল ইসলাম টিটু,
ধর্মপাশা প্রতিনিধি

ধর্মপাশা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বাঁধ ভেঙে পাকা ধান তলিয়ে যাচ্ছে । আর তাতে রীতিমতো দিশেহারা কৃষকেরা।
চোখের সামনে ডুবে যাওয়া ধান দেখে চাষিরা প্রাণের ঝুঁকি নিয়ে বুকপানিতে নেমে নিজেরাই ধান কাটছেন। কোনো কোনো স্থানে পানি এত বেশি যে, অতিরিক্ত মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না।

আগাম বন্যার বিজ্ঞপ্তি পেয়ে কষ্টেসৃষ্টে ধান কাটা সম্ভব হলেও রোদের অভাবে সে ধান শুকানো যাচ্ছে না। ফলে চারা গজাচ্ছে ধানে। চাষিরা বলছেন, ‘হাজার দুই হাজার মন ধান পাওয়া কৃষকেরা, আজকে তারা ভিখারির ।

ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বেরিবাদ ভেঙে গিয়ে হাওরে পানি প্রবেশ করেছে। তাতে শেষ আশাটুকুও শেষ হয়ে গেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, শুধু ধর্মপাশায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি পানির নিচে।

চাষিরা জরুরি ভিত্তিতে খাদ্য ও নগদ সহায়তার দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি প্রয়োজনে ত্রাণ দেওয়া হবে। তবে মুহূর্তের মধ্যে বদলে যাওয়া প্রকৃতি যেন কৃষকের ঘাতক হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd