• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪ সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা উজ্জ্বল গ্রেপ্তার

নিয়ামতপুরে ভাই-বোনের অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

Reporter Name / ১৭৫ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলা সদরের বালাহৈর গ্রামে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটির জেরে সুমনা দাস (১৭) নামের এক কলেজছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।(৯মে) শনিবার সকালে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত সুমনা দাস ওই গ্রামের শ্রী দুলাল দাসের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাই-বোনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সুমনা নিজের ঘরে গিয়ে আত্মঘাতী হন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে নিয়ামতপুর থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd