• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ৯২ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ ত্রৈমাসিক কর্মশালার মিটিং শীর্ষক একটি কর্মশালা (রবিবার ২৩ আগষ্ট) সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে ব্র্যাক অফিস হলরুমে কর্মশালাটি পরিচালিত হয়।

প্রবাস বন্ধু ফোরাম সভাপতি সাংবাদিক তাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও প্রবাস বন্ধু ফোরাম এর সাধারণ সম্পাদক সাংবাদিক গোবিন্দ দেব এর পরিচালনায়, বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা এমআরএসসি কো- অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, জগন্নাথপুর প্রোগ্রাম অর্গানাইজার রাহুল অধিকারী।

সহ-সভাপতি আমিরুন নেছা,সাবেক সভাপতি ফজর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অশোক রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক তপন সেন, তথ্য ও প্রচার সম্পাদক বিপ্লব দেবনাথ, সদস্য একা রানী গোপ,খালেদা বেগম, জাহেদা বেগম, আখি ধর, মনিকা রানী দাস প্রমুখ। এছাড়াও, সহ স্থানীয় সুশীল সমাজের অর্ধশতাধিক প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রকল্পটির সহযোগিতা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাক। ‘ইম্প্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) নামক এই প্রকল্পটি বিদেশ ফেরত অভিবাসীদের পুনরায় সমাজে একত্রিত করার লক্ষ্যে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd