• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকানপাট বন্ধে নেত্রকোণায় মোবাইল কোর্ট: পাঁচজনকে জরিমানা মাধবপুরে সৈয়দ মাহদী আলিয়া মাদ্রাসার উদ্বোধন বাঁশখালীতে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ খুলনা নগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ড, ৮০ বিঘা এলাকা থেকে দুই লাশ উদ্ধার ঝিনাইদহে অভিযান চালিয়ে ১৬৫২ বোতল ফেন্সিডিল ১জনকে আটক করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প‌ গোপালগঞ্জে ডিবি পুলিশের বিশাল সাফল্য: ৬৪ হাজার পিস ইয়াবাসহ বিলাসবহুল মাইক্রোবাস জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে প্রথমবারের মতো নৌযান শুমারি উদ্বোধন বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই: ডা. জাহেদ উর রহমান খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও জনসভা খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনা ২৩ নম্বর ওয়ার্ডের শুভেচ্ছা র‌্যালি ও জনসভা

পশ্চিমবঙ্গের বাদুড়িয়ায় ‘এখন বঙ্গদেশ’ পত্রিকা প্রকাশ ও সাহিত্য সভা

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ডেস্ক রিপোর্ট:
গত ১৫ই আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতার দিন উত্তর ২৪ পরগনা জেলার বাদুড়িয়া ব্লকের আগাপুর-যদুরহাটির বেগম রোকেয়া গার্লস একাডেমির সভাকক্ষে মনিরুল ইসলাম সম্পাদিত “এখন বঙ্গদেশ” পত্রিকার ১১তম বর্ষের ঈদ সংখ্যা প্রকাশিত হলো। উক্ত পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোস্তাফা আব্দুল কাইয়ুম, প্রধান অতিথি ছিলেন অর্চনা দে বিশ্বাস, বিশেষ অতিথি মনিরুল ইসলাম তপন মহাশয়।
৮০তম স্বাধীনতা দিবসের তাৎপর্য, কবিকণ্ঠে কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে কবি কাজল দত্ত, মহম্মদ সফিকুল ইসলাম, মুসাফির জনাব, জাকির হোসেন, জাসমিন সুলতানা, সরবত আলি মণ্ডল, সাইদুর রহমান, মাকফুর রহমান, মোঃ রেজাউল মন্ডল, আরিশা মণ্ডল (শিশু শিল্পী), আলি ফজর আল জামান, আলমগীর রাহমান, সুজাউদ্দিন মন্ডল বাপ্পা, এম. আলাউদ্দিন খান, রজিবুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ। এ বছর বেগম রোকেয়া স্মৃতি পুরস্কারে ভূষিত করেন অর্চনা দে বিশ্বাস মহাশয়াকে। উপস্থিত সকলকে ব্যাজ, মেমেন্টো ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন তুহিনা হক। নৃত্যে অংশগ্রহণ করেন বেগম রোকেয়া গার্লস অ্যাকাডেমির ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পত্রিকা সম্পাদক মনিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd