• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮ নীলফামারীতে জামায়াতে ইসলামীর শহর শাখার উদ্যোগে উলামা সমাবেশ অনুষ্ঠিত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় পুলিশের “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

 

ক্রাইম রিপোর্টার খুলনা:

খুলনার বটিয়াঘাটায় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বটিয়াঘাটা থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার চক্রাখালী স্কুল মাঠে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), খুলনা আনসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খাইরুল আনাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার তদন্তকারী কর্মকর্তা শাহীনুর রহমান, সাব-ইন্সপেক্টর রবিশঙ্করসহ থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। উপস্থিত ছিলেন সাংবাদিক তরিকুল ইসলাম, ইন্দ্রজিৎ টিকাদার, আলমগীর হোসেন, শাহাবুদ্দিন দোলন, বিএনপি নেতা আছাবুর রহমান এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,
“পুলিশ জনগণের সেবক। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধান করাই এই ‘ওপেন হাউজ ডে’র মূল লক্ষ্য।”
সভাপতির বক্তব্যে ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন,
“মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধ দমন আরও সহজ হবে।”
অনুষ্ঠানে স্থানীয় জনগণ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও পরামর্শ তুলে ধরেন। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চুরি, অনলাইন জুয়া, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। পুলিশ কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় এলাকার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd