• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের উদ্বোধন পূর্বধলায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন, ফুটবলে ধলামূলগাঁও ইউনিয়নের জয় বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই—– অধ্যাপক মাহফুজা হান্নান ৫০ লাখ টাকা ব্যয়ে স্ট্রিটলাইট ও সড়ক নির্মাণ থানচিতে শিশু অধিকার সপ্তাহের ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন, দুই বিদ্যালয়ের শিরোপা জয় নীতিমালার বাইরে সার ডিলার নিয়োগে ব্যবস্থা- কৃষিমন্ত্রী ডিমলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা প্রশস্তকরণের দারুন উদ্যোগ, কমবে জলাবদ্ধতা-যানজট সিংগাইরে আলোচিত ট্রিপল মার্ডার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন, খালাস ৪

বিশ্বনাথে প্রধান শিক্ষক আব্দুল আজিজের বিদায় সংবর্ধনা

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য আয়োজনে সাবেক-বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হলেন শতবর্ষীয় বিদ্যাপীঠ রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক আব্দুল আজিজ। দীর্ঘ প্রায় ৩৪ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়া এই গুণী শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করেছে তাঁর প্রিয় প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীরাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত পৌর শহরের রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অশ্রুসিক্ত নয়নে সর্বজন শ্রদ্ধেয় এই প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়। উল্লেখ্য, মো. আব্দুল আজিজ ২০১৪ সালের ২০ অক্টোবর অত্র বিদ্যালয়ে যোগদান করে দীর্ঘ ১২ বছর ১৫ দিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নিজ এলাকায় ১ বছর ৫ মাস ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে আনুমানিক ২১ বছর সহকারী শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। শিক্ষকতা জীবনে বিভিন্ন বিদ্যালয়ে তিনি সহকারী শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক/ প্রধান শিক্ষক হিসেবে ৩৩ বছর ৮মাস ২১ দিন কর্মরত ছিলেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে আবেগাপ্লুত প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, “বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর এই অকৃত্রিম ভালোবাসা আমাকে ঋণের বন্ধনে আবদ্ধ করেছে। আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। শিক্ষকতা জীবনে আমি জেনে-শুনে কখনও দায়িত্বে অবহেলা করিনি। শিক্ষার্থীদের মঙ্গলের জন্য কখনও শাসন করেছি, আবার কখনও ভালোবাসার চাদরে আগলে রেখেছি। আমার অনেক শিক্ষার্থী আজ দেশে-বিদেশে সুপ্রতিষ্ঠিত—এটিই আমার জীবনের বড় প্রাপ্তি।” তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে আরোও বলেন, বর্তমানে যারা জেএসসি অথবা এসএসসি পরীক্ষার্থী রয়েছেন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট যদি ভালো হয় এ প্লাসের হার বাড়ে সেই সংবাদটুকু শুনে আমি অবশ্যই খুশি হব যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত আছো আমি সবাইকে বলব তোমরা মনে প্রাণে পড়ালেখা করবে, ভালো মানুষ হবে, সৎ মানুষ হবে আমি শুনতে আমি জানতে চাই আমি দেখতে চাই রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন রাষ্ট্রের উচ্চ আসনে আসীন হয়েছে আমি সেই আশাবাদ ব্যক্ত করি।
রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রাপ্ত আব্দুল বারী’র সভাপতিত্বে ও সিনিয়র সহকারী শিক্ষক হাসানুজ্জামান চৌধুরী, মোঃ ফয়জুল ইসলাম ও সাবেক ক্রীড়া শিক্ষক নাজমুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মৃণাল কান্তি, দৌলতপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হাছানুজ্জামান, দেওকলস দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম, আল আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, উত্তর বিশ্বনাথ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সালমা আক্তার, দশঘর এন ইউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেহান মিয়া, ইয়াছিন উল্লাহ বেতসান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছ উদ্দিন, হযরত ওমর ফারুক (রা.) একাডেমির প্রধান শিক্ষক মর্তুজ আলী, শাহপিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম জাহাঙ্গীর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিরিন বেগম, নন্দ রানী দাস এবং সংবর্ধিত অতিথির মেয়ে নর্থ-ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থী জুমায়রা তাসনিম আনিকা প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষকের কর্মজীবন নিয়ে শিক্ষকদের মধ্য থেকে মানপত্র পাঠ করেন কারিগরি শাখার সহকারী শিক্ষক তাতিয়া বেগম, সিনিয়র সহকারী শিক্ষক জিল্লুর রহমান ও হুমায়ুন কবির।
এছাড়া শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন ৭ম শ্রেণির শিক্ষার্থী রাবেয়া বেগম ও ইন্দ্রাণী দেবী, ৮ম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জহুরা, ৯ম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা বেগম, ১০ম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া আক্তার বর্ণালী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থী সূর্য।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী রাব্বী ও পবিত্র গীতা থেকে পাঠ করেন শিক্ষার্থী আকাশ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হুমায়ুন কবির। অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান-প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd